ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীর কদমতলীর থানার জুরাইনে নিজের বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন।
রোববার বিকালে আবুল কালাম (৩৫) নামে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসায় পানির পাম্প মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কালাম।
কালামের মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।
