সিলেট বোর্ডে নতুন চেয়ারম্যান
সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া তাপাদারকে চেয়ারম্যান করা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ শামীম গত অগাস্টে অবসরোত্তর ছুটিতে গেলে বোর্ডের সচিবের দায়িত্বে থাকা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গোলাম কিবরিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন।
রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আব্দুল লতিফ মিয়াকে কারমাইকেল কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। বরিশালের সরকারি বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলীকে পিরোজপুরের মঠবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ করা হয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রুহুল আমিন ভূঁইয়াকে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দেবী প্রসাদ রায়কে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল লতিফকে নীলফামারি সরকারি কলেজের উপাধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবস্থাপনার অধ্যাপক মোহাম্মদ সিরাজ উদ-দৌলাকে চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে।
নতুন চেয়ারম্যান পাচ্ছে মংলা বন্দর
বাংলাদেশ নৌ বাহিনীর কর্মকর্তা কমোডর একেএম ফারুক হাসানকে প্রেষণে মংলা বন্দর চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
এই নিয়োগের জন্য তার চাকরি নৌ পরিবহণ মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার প্রজ্ঞাপন জারি করেছে।
আর বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দীন আহমেদকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
