৩৫তম বিসিএস: নন-ক্যাডারে আবেদন আহ্বান
পঁয়ত্রিশতম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান নি তাদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিতে আবেদন চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ২০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে বলে বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ শেষ হলে অবশিষ্টদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।
৩৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৫১৭ জন উত্তীর্ণ হলেও এদের মধ্য থেকে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
এই বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণে হয়েও ক্যাডার না পাওয়া ৩ হাজার ৩৫৯ জন প্রার্থী নন-ক্যাডার পদে নিয়োগের আবেদন করতে পারবেন।
