২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মতামত ও কথা সরাসরি শুনতে ফেইসবুক লাইভে আসছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 08:56 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

সোমবার ঢাকা মহানগর পুলিশের ফেইসবুক পাতায় এই তথ‌্য জানিয়ে বলা হয়েছে, আগামী বুধবার সন্ধ‌্যায় লাইভে আসবেন আছাদুজ্জামান মিয়া।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণের কথা ও মতামত শুনতে ডিএমপি কমিশনার ফেইসবুক লাইভে ২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত থাকবেন।”

সেদিন ডিএমপির ফেইসবুক পাতায় চোখ রাখতে সবাইকে অনুরোধ করেন পুলিশ কর্মকর্তা মাসুদুর।