২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 04:41 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

বৃহস্পতিবার বিকালে সেনাপ্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

রাষ্ট্রপতির এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাসের বিভিন্ন পরিকল্পনা ও দিক সম্পর্কে জানান সেনাপ্রধান। সেনানিবাসের জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ এসময় সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বলেও জানান প্রেস সচিব।

তিনি বলেন, “রাষ্ট্রপতি সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশনা দেন।”