২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন বসছে ২৫ সেপ্টেম্বর

চলমান দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 07:19 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ২৭ জুলাই শেষ হয় সংসদের ১১তম অধিবেশন। ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পাস হয়।

সংবিধানের বিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

অধিবেশনের আগে কার্যউপেদষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।

সাংবিধানিক বাধ্যবাধ্যকতার কারণে বসতে যাওয়া এ অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, “সংবিধানের বাধ্যবাধকতা মানতেই এই অধিবেশন। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।”