২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সরকারি সংস্থায় নতুন চেয়ারম্যান

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 11:28 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এই তিন সরকারি সংস্থার শীর্ষ পদে তিন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য মোহাম্মদ মাহফুজুল হক।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মুস্তাক হাসান মো. ইফতেখারকে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব।

আর পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদকে বিসিএসআইআর’র চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

আলাদা আদেশে ওএসডি অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ওএসডি অতিরিক্ত সচিব গোপা চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ওএসডি অতিরিক্ত সচিব সীমা সাহাকে ভূমি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।