২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিয়েতনামের দূতের সাক্ষাৎ

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 06:28 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং থুয়ে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে একথা বলেন শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভিয়েতনামের স্বাধীনতার একইরকম ইতিহাস থাকার কথা তুলে ধরেন।

“প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুর্ভাগ্য হলো স্বাধীনতার সাড়ে তিন বছরের মধ্যে আমরা জাতির পিতাকে হারিয়েছি,” বলেন প্রেস সচিব।

দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, “আমাদের বিশাল বাজার রয়েছে এবং আমরা এটাকে এক্সপ্লোর করতে পারি।”

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী কানেকটিভিটির ওপর জোর দেন এবং দুই দেশের রাজনৈতিক নেতাদের সফরের বিষষেও গুরুত্বারোপ করেন।

ভিয়েতনামের রাষ্ট্রদুত বাংলাদেশকে ‘সফল’ এবং দক্ষিণ এশিয়ায় ‘গুরুত্বপূর্ণ’ দেশ হিসেবে উল্লেখ করেন বলে জানান প্রেস সচিব।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘উচ্চ গুরুত্ব’ দিয়ে থাকে।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ।