সেনামালঞ্চে প্রধানমন্ত্রীর ইফতার
সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে বুধবার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইফতারের কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
