২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচাপায় র‌্যাব সদস্য নিহত

ঢাকার উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক র‌্যাব সদস্য নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 02:05 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান (৪১) র‌্যাব সদর দপ্তরের গোয়ন্দা শাখায় কর্মরত ছিলেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাস্তা অতিক্রমের সময় একটি গাড়ি হাবিবকে চাপা দিয়ে চলে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান উত্তরা (পূর্ব) থানার ওসি আবু বকর মিয়া।

তিনি বলেন, “ছুটি নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইল যাচ্ছিলেন এই র‌্যাব সদস্য।”

দুর্ঘটনার পরপরইহাবিবকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক দেখে জানান, এই র‌্যাব সদস্য মারা গেছেন।