২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ফ্রন্টের একাংশের সম্মেলন বুধবার

একাংশের সম্মেলনে হয়ে যাওয়ার পর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অন্য অংশও সম্মেলন করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বুধবার তাদের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন হবে।

বাসদ ভাগ হয়ে যাওয়ার পর সহযোগী সংগঠন ছাত্র ফ্রন্টও বিভক্ত হয়। খালেকুজ্জামানের বাসদ অনুসরণকারী ছাত্র ফ্রন্ট ক’দিন আগেই সম্মেলন করে।    

মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্তী নেতৃত্বাধীন অংশ সমর্থনকারী ছাত্র ফ্রন্ট বুধবার সম্মেলন করছে।

ছাত্র ফ্রন্টের এই অংশের সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টু বলেন, শিক্ষার সকল স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ান-এই স্লোগানকে সামনে রেখে তারা সম্মেলন করতে যাচ্ছেন।

বুধবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশের সম্মেলন উদ্বোধন করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এরপর একটি শোভাযাত্রা বের হবে।

বিকালে রাজু ভাস্কর্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হবে। এরপর নতুন কমিটি পরিচয়ে করিয়ে দিয়ে সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।

সংবাদ সম্মেলনে ছিলেন ছাত্র ফ্রন্ট সভাপতি সাইফুজ্জামান সাকন, অর্থ সম্পাদক মলয় সরকার, সদস্য নাঈমা খালেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির সভাপতি ইভা মজুমদার।