রাজধানীতে জাতীয় পতাকা মিছিল খেলাঘরের
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় পতাকা মিছিল করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।
শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে শেষ হয়।
শিশু-কিশোরদের জাতীয় সংগঠনটির এই মিছিলে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
মিছিলে তাদের সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান সাগর ও উপদেষ্টা আবু সাঈদ।
কালরাতের প্রথম প্রহরে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ অভিযান নামে গণহত্যা চালানো হয়। বাঙালিরা এর বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ।
২৫ মার্চ গণহত্যা শুরুর রাতেই পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর মধ্যেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যান তিনি।
অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় কার্যত স্বাধীনতার ঘোষণা দেন বাঙালির অবিসংবাদিত এই নেতা।
