মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দফায় দফায় মারামারি
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে স্থানীয়দের দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
স্থানীয়রা বলছেন, মাদক বিক্রেতাদের দুটি দলের আধিপত্যের বিরোধ থেকে এই সংঘাত। তবে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে জেনেভা ক্যাম্পে মারামারি হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়।
“পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে স্থানীয় ওয়ার্ড কমিশনার এসে সালিশের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
মারুফ হোসেন বলছেন, সংঘর্ষে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রতিপক্ষের ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাতের মারামারির জেরে বৃহস্পতিবার আবারও তারা সংঘর্ষে জড়ায় বলে স্থানীয় ওই ব্যক্তির ভাষ্য।
পুলিশ দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও জেনেভা ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানান তিনি ।
