ঢাকায় গারো নারী খুন
ঢাকার শুলশানের একটি রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার এক গারো নারীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর বলে পুলিশ জানিয়েছে।
গুলশান থানার এক এসআই শনিবার সকালে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেলক হক জানান।
গুলশানের এসআই হুমায়ুন কবিরের বরাত দিয়ে তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে গুলশানের ১২ নম্বর সড়কের পাশ থেকে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
হলুদ রঙের কামিজ ও জিন্স প্যান্ট পরিহিত ওই নারীর পেটের ডান পাশে আটটি ছুরিকাঘাতের চিহ্ন ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
“তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
