২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 01:36 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতিক আলম চৌধুরী জানান, রোববার সকাল সোয়া ১১টার দিকে তারা আগুন লাগার খবর পান।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানান তিনি।

আতিক আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে জনস্বাস্থ্য ইন্সটিটিউটের দ্বিতীয় তলায় আগুনের সূত্র্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।