২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ

প্রথম ধাপের ৭৩৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে দল মনোনীত একক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 12:50 AM

Updated : 20 Aug 2022, 11:54 AM

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ শুক্রবার রাতে গণমাধ্যমে বিভাগভিত্তিক এই তালিকা পাঠান।

Image
.

.

প্রথম ধাপে ৭৩৯টি ইউনিয়নের মধ্যে খুলনা বিভাগে ২৫২, ঢাকা বিভাগে ৮৯, রাজশাহী বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে ৭১, সিলেট বিভাগে আট, রংপুর বিভাগে ১৫ এবং বরিশাল বিভাগের ২৭৩ টিতে নির্বাচন হচ্ছে।

আগামী ২২ মার্চ ভোট সামনে রেখে বৃহস্পতিবার পাঁচশ’র বেশি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ।

বাকি ইউপিগুলোতে প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার চতুর্থ দফায় বৈঠকে বসে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড। বিকালে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে শেখ ফজলুল করীম সেলিম, ওবায়দুল কাদের, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান খান ও আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

ওই সভার পর সব ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীর তালিকা পাঠানো হয়।

প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি।

চেয়ারম্যান পদে দলীয়ভাবে ভোট হলেও সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী ওয়ার্ডে আগের মতোই নির্বাচন হবে। চেয়ারম্যান পদেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।