সেন্ট্রাল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গ্রিনরোডের সেন্ট্রাল হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রায় একঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
এঘটনায় কেউ হতাহত হয়নি।
নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দেড়টার দিকে হাসপাতালের বেইজমেন্টে আগুন লাগে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা তদন্ত না করে বলা যাচ্ছে না।
“এতে বেইজমেন্টে মেরামতের জন্য রাখা ১০টি এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এছাড়াও বেইজমেন্টে রাখা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “আগুনে কেউ আহত হয়নি। ১০ তলা হাসপাতালে প্রায় দেড়শ’ রোগী ছিল।
“আগুন লাগার পর রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং থামার পর রোগীদের স্ব-স্ব বিছানায় নেওয়া হয়।”
