টেকসই জীবিকায়নে জলাভূমি সংরক্ষণের দাবি
বিশ্ব জলাভূমি দিবসে টেকসই জীবিকায়নে জলাভূমি সংরক্ষণের দাবি জানিয়ে ঢাকায় কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ঐক্য ও ডট বাংলাদেশ নামে দুটি বেসরকারি সংস্থা মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব চত্বর, টিএসসি ও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে। সচেতনতা মূলক র্যালিও বের করে তারা।
নিরাপদ পরিবেশ ও টেকসই জীবিকায়নে জলাভূমি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংস্থা দুটি।
আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চল ও বিভিন্ন সংকটাপন্ন জলাভূমি সংলগ্ন জনগোষ্ঠীর অংশগ্রহণে ‘জলাভূমির প্রতিবেশ সংরক্ষণ ও টেকসই জীবিকায়ন সম্ভাবনা’ বিষয়ে প্রচারণা চালানো হবে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
