২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি জালনোট জব্দ, পাকিস্তানিসহ আটক ৩

রাজধানীতে বিদেশি জাল নোটসহ তিন জনকে আটক করা হয়েছে, যাদের একজন পাকিস্তানের নাগরিক বলে র‌্যাব জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 03:21 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

র‌্যাব-২ এর অধিনায়ক মহিউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- রেহমান (৫৭), মোজাম্মেল হক (৪০) ও ফারুক আহমেদ(২৬)। রেহমান পাকিস্তানের নাগরিক, বাকিরা বাংলাদেশি।

মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই তিন জন জাল টাকা পাচারকারী চক্রের সদস্য।

“তাদের কাছ থেকে তিন লাখ জাল ভারতীয় রুপি, দুই হাজার সাতশ ৭০ পাকিস্তানি রুপিসহ কিছু ইউএস ডলারও উদ্ধার হয়েছে।”