২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে পঙ্কজ শরণের বিদায়ী সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 09:54 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

তিনি বুধবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাতের সময় তারা দুই দেশের স্থল সীমান্ত চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের সমাধানে পার্লামেন্টের ভূমিকা নিয়ে কথা বলেন।

তারা বলেন, দুই দেশের পার্লামেন্টের মধ্যে ‘নিবিড় সম্পর্ক’ রয়েছে এবং জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটায় উভয় দেশের জনগণ ‘আনন্দিত’।

“ভারতের হাই কমিশনার এ সময় দ্বিপক্ষীয় বিষয়গুলোর সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। স্পিকার দুই দেশের সম্পর্কোন্নয়ন ও সমস্যাগুলোর সমাধানে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।”

পঙ্কজ শরণ বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ‘ঐতিহাসিক’। দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘খুবই চমৎকার’ মন্তব্য করে স্পিকার বলেন, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগসহ সব উন্নয়নের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছে।

এছাড়া বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে ভারত যে অবদান রাখছে সেজন্যও তিনি ধন্যবাদ জানান।

বাংলাদেশে ও ভারতের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরে ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন শিরীন শারমিন চৌধুরীর  সাথে সাক্ষাৎ করেন।