২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াবাজারে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

রাজধানীর নয়াবাজারে ভাইয়ের কাছে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 03:25 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

নিহত কবির হোসেনের (৪২) পোস্তগোলায় একটি ভাঙারি দোকান আছে।

কবিরের ভাই মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত সাড়ে ১১টার দিকে কবির নয়াবাজার টিনপট্টির কাছে ট্রাকের ধাক্কায় আহত হন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, পথচারীরা রাত ১২টার দিকে কবিরকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান বংশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. নাসির উদ্দীন।