২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্রে নৌকাডুবি, স্কুলছাত্রী নিখোঁজ

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

বুধবার উপজেলার ফজলুপুর ইউনিয়নের বালাসিঘাট-হারুডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান।

নিখোঁজ মোর্শেদা খাতুন (১৩) সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে। হারুডাঙ্গা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল সে।

চেয়ারম্যান জয়নাল বলেন, সকালে ২০/২৫ জন শিক্ষার্থীসহ যাত্রী নিয়ে নৌকাটি সাপকাটা চর থেকে হারুডাঙ্গা যাচ্ছিল। হারুডাঙ্গা এলাকার কাছাকাছি গিয়ে স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

“এ সময় নৌকার অন্য যাত্রীরা স্থানীয়দের সহায়তায় ও সাঁতরে পাড়ে উঠতে পারলেও মোর্শেদা নিখোঁজ হয়।”

তাকে উদ্ধারে তল্লাশি চলছে বলে জানান তিনি।