২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব হলেন মোজাম্মেল

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক কে এম মোজাম্মেল হককে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 03:31 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

জনপ্রশাশাসন মন্ত্রণালয় বুধবার মোজাম্মেলকে সচিব পদে পদোন্নতিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে।

পরে আলাদা আদেশে মোজাম্মেলকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক পদেই পদায়ন করা হয়।

১৯৮২ ব্যাচের ইকোনমিক ক্যাডারের এই কর্মকর্তার জন্ম নারায়ণগঞ্জে।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নিযুক্তির আগে মোজাম্মেল স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

এছাড়া শিক্ষা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্ম-সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদায় ৬৯ জন কর্মকর্তা রয়েছেন।