২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অ্যাম্বুলেন্স খাদে পড়ে রোগীর মৃত্যু

ফেনীর ফুলগাজীতে একটি অ্যাম্বুলেন্স সেতু থেকে খাদে পড়ে রোগীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 09:04 AM

Updated : 22 Aug 2022, 01:45 PM

নিহত আবুল কাশেম চৌধুরী (৬৫) পরশুরাম উপজেলার কাউতলী গ্রামের আলতাফ আলী চৌধুরীর ছেলে।

ফুলগাজী থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, রোববার রাতে ঢাকার শমরিতা হাসপাতাল থেকে কাশেমকে পরশুরামে নিয়ে যাওয়ার সময় ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর সেতু থেকে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়।

“স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই রোগীর মৃত্যু হয়।”

আহত অ্যাম্বুলেন্স চালক ও রোগীর দুই স্বজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে জানান ওসি।

স্বজনদের অনুরোধে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের চেষ্টা চলছে।