মুন্সীগঞ্জে জাটকা জব্দ
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে এক হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
রোবাবার লঞ্চঘাটে যাত্রীবাহী দুটি লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয় বলে জানান পাগলা কোস্টগার্ডের পেটি অফিসার মো.ফারুক হোসেন।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গোপন খবরের ভিত্তিতে ঢাকার সদরঘাটগামী এমভি কর্ণফুলি-১ ও এমভি ইয়াদ -৩ লঞ্চে অভিযান চালানো হয়।
ফারুক হোসেন বলেন, “এসময় লঞ্চে থাকা ঝুড়িতে তল্লাশি চালিয়ে বরফে মোড়ানো এক হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়।”
উদ্ধারকৃত জাটকাগুলো সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকতা মো.শাহাজাদা খসরুর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় বলে জানান তিনি।
