মারা গেলেন জহুরাও
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের নিচে চাপা পড়ে নিহতদের লাশ দেখতে গিয়ে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত জহুরা বেগম (৫৬) উপজেলার বাংরা ইউনিয়নের আইছড়াবাড়ি গ্রামের আব্দুল হকের স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রফিক জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জহুরার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শাহবাগ থানার অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ নিয়ে গেছেন স্বজনরা।”
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মুলিয়া এলাকায় ট্রাক থেকে পড়া ‘আলু কুড়াতে গিয়ে’ আরেক ট্রাকের নিচে চাপা পড়ে মুলিয়া গ্রামের আজাহার ও জমেলা নামে দুজন নিহত হন।
শুক্রবার সকালে ওই দুজনের লাশ দেখতে তাদের বাড়ির দিকেই যাচ্ছিলেন জহুরা।
নিহতের ভাতিজা মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের মুলিয়া গ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে নিহতদের দেখতে গিয়ে একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন জহুরা।
“প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ পাঠানো হয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
