২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গুদাম ও দোকানে অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদাম এবং কালিয়াকৈরে একটি মনোহারী দোকানে আগুন লেগে মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 10:39 AM

Updated : 22 Aug 2022, 01:42 PM

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

শুক্রবার সকালে টঙ্গীতে এবং ভোরের দিকে কালিয়াকৈরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান। 

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, সকাল ৮টার দিকে মিলগেইট চিড়ার মিল এলাকার তুলার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে ভোরের দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় আহসান কমপ্লেক্স নামের একটি মনোহরী দোকানে আগুন ঘটে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান।

তিনি বলেন, “আমাদের লোকজন পৌঁছানোর আগেই দোকানের মালামাল পুড়ে যায়।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই দোকানে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।

দুই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।