‘পিটুনিতে’ নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ‘পিটুনিতে’ নিহত মনিরুল ইসলামের (৩৫) মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
“কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে মনিরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক নূরে আলম ও পুটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদারও এ সময় উপস্থিত ছিলেন বলে সুবেদার ফরিদ জানান।
ভারত থেকে গরু নিয়ে আসার পথে মঙ্গলবার বিএসএফ মনিরুলকে পিটিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় বলে স্বজনদের অভিযোগ।
পরে ভারতীয় পুলিশ পুটখালি সীমান্তের কাছে ইছামতি নদী থেকে মনিরুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ফরিদ উদ্দিন জানান, স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিএসএফের কাছে নিহতের ছবি চাওয়া হয়।
বিএসএফের পাঠানো ছবি দেখে মনিরুলের স্বজনরা পরিচয় নিশ্চিত করলে লাশ ফেরত আনার প্রক্রিয়া শুরু হয় বলে জানান তিনি।
