২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ট্রাকের ধাক্কায় নিহত ১

কক্সবাজারের টেকনাফে মিনিট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, বুধবার দুপুরে টেকনাফ পৌরসভা বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ মিয়া (৫৬) পৌর এলাকার নতুন পল্লান পাড়ার আবুল হোসেনের ছেলে।

ওসি বলেন, মমতাজ দুপুরে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে ইটভর্তি একটি মিনিট্রাক রিকশায় ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।