২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় পিরোজপুরে ছাত্রদল নেতার মৃত্যু

বাসের ধাক্কায় পিরোজপুর জেলা ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 09:52 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

পিরোজপুর সদর থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, সোমবার সকালে শহরের বাইপাস সড়কে দুর্ঘটনায় পড়েন রেজাউল ইসলাম (৩২)। সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়।

রেজাউল ইসলাম জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তিনি জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বৌডুবি গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে।

ওসি এনায়েত বলেন, সকাল সাড়ে ১১টার দিকে শহরের ডায়াবেটিক হাসপাতালের সামনে মোটরসাইকেলে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন তিনি। এ সময় ঝালকাঠিগামী একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

“বন্ধুরা তাকে খুলনা গাজী সার্জিক্যাল অ্যাণ্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার সেখানে তার মৃত্যু হয়।”

ঘটনার পরপর স্থানীয়রা বাসসহ চালক রনিকে পুলিশের কাছে তুলে দেয় বলেও জানান তিনি।