২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে কোনাবাড়ি এলাকায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 11:53 AM

Updated : 22 Aug 2022, 01:36 PM

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, শনিবার সকাল ৯টার দিকে কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়ার একটি গাছে ঝুলন্ত লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আনুমানিক ১৮ বছর বয়সী মেয়েটির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই মোবারক তিনি বলেন, আম গাছে ওই তরুণীর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

“সালোয়ার-কামিজ পরা ওই তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”

তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি তিনি।