২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 04:16 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতায় শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আহতদের মধ্যে ১৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও ১৫-১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সরাইল উপজেলার মালিহাতায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

হাসপাতালে ভর্তি রয়েছেন মো. অলিউল্লাহ (৩০), জহিরুল ইসলাম (৩৩), ইউসুফ আলী (৭৬), ইকবাল হোসেন (২৭), গিয়াস উদ্দিন (৫০), মোজাম্মেল হক (৪২), হুমায়ুন কবির (৩৩), আনিছ উদ্দিন (৪০), মো. নিজাম (৩৫), মো. বিল্লাল হোসেন (৫৫), হাবিবুল হক (৬০) লক্ষ্মণ দাস (৫০), জুলেখা বেগম (৬০), আবদুর রশিদ (৩৫) ও মো. সাব্বির (২০)।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে ইনচার্জ জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।