২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় গভীররাতে ডাকাত সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 10:15 AM

Updated : 22 Aug 2022, 01:30 PM

মঙ্গলবার উপজেলায় বনকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত ২টার দিকে ১০/১৫ জন ডাকাত গ্রামের কৃষক সাহেব আলীর বাড়িতে হানা দেয়।

“এসময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পরে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের পাঠায় বলে জানান ওসি নাসির।