২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মায়ের বকুনি খেয়ে’ গলায় ফাঁস

টঙ্গীতে ‘মায়ের বকুনি খেয়ে’ অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 10:07 AM

Updated : 25 Apr 2022, 01:59 PM

নিহত শান্তা মনি (১৯) টঙ্গীর মাছিমপুর এলাকার মোহসিন মিয়ার মেয়েছে। স্বামী রংমিস্ত্রি মুরাদ মিয়াকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি।

মঙ্গলবার রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শান্তাকে মৃত ঘোষণা করেন বলে টঙ্গী থানার এসআই মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাত ৮টার দিকে চিকিৎসকের প্রেসক্রিপশন খুঁজে না পেয়ে শান্তাকে বকাঝকা করেন মা লিপি বেগম।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “একপর্যায়ে শান্তা নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেন।

“স্বজনরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে শান্তাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।”

এ ঘটনায় ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান এসআই মনিরুজ্জামান।