২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দ্বীপে বাস, আহত ১

রাজধানীর আসাদগেইটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার মাঝের সড়ক দ্বীপে ওঠে গেলে এক যাত্রী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 04:04 PM

Updated : 12 Oct 2022, 04:15 PM

আহত নারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেরে বাংলানগর থানার এসআই আব্দুর রউফ জানান, শুক্রবার বেলা ২টার দিকে আসাদগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

“সেফটি এন্টারপ্রাইজের ওই বাস যাত্রী নিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। পথে আসাদগেইট এলাকায় ‘ব্রেক ফেল’ করায় চালক বাসটিকে সড়ক দ্বীপের ওপর তুলে দেন। এতে ওই নারী যাত্রী আহত হন।”

Image
আসাদগেইট এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের এই খুঁটিকে ধাক্কা দেয়

আসাদগেইট এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের এই খুঁটিকে ধাক্কা দেয়

গাড়ির সামনের অংশের ক্ষতি হয়েছে জানিয়ে এসআই রউফ বলেন, ‘ব্রেক ফেল’ করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হলে বাসটি সড়ক দ্বীপের ওপর তুলে দেন বলে জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন।