২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

যশোরের বেনাপোলে এক গৃহবধূকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছেন স্বামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 09:59 AM

Updated : 22 Aug 2022, 01:20 PM

নিহত নাম সামিরন নেছা কুট্টি (৩৫) বৃত্তি আঁচড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী।

সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঝগড়ার এক পর্যায়ে জয়নাল স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়ে যান।

জয়নালকে ধরার চেষ্টা চলছে বলে জানান ওসি অপূর্ব।

সামিরন নেছার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।