২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 04:31 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

মৃত শহীদুল ইসলাম (৪০) ওই উপজেলার চর জামালপুর গ্রামের সালাম মোল্লার ছেলে।

সোমবার নিজ বাড়িতে রাজমিস্ত্রি শহীদুলের লাশ পাওয়া যায় বলে জানান সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান।

তিনি বলেন, রোববার রাতে শহীদুল বাড়ির একটি ঘরে একা ছিলেন। সোমবার সকালে তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

“স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। এছাড়া শহীদুল গাঁজা সেবন করতেন বলে ছেলে নাজমুল হুদার (১৮) সঙ্গে শহীদুলের ঝগড়া হয় রোববার বিকালে। এসব কারণে শহীদুল আত্মহত্যা করে থাকতে পারেন।”

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলাসহ লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মো. সৈয়দুজ্জামান।