মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
নিহতের বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর। তার পরনে জিন্স ও পঞ্জাবি ছিল বলে কমলাপুর রেলওয়ের থানার অপারেশন অফিসার মো. রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, শনিবার সকাল ১০টার দিকে কমলাপুর থেকে আসা একটি ট্রেন মহাখালী ক্রসিংয়র কাছে রেললাইনের উপর দিয়ে হাঁটতে থাকা ওই যুবককে পেছন থেকে ধাক্কা দেয় বলে প্রত্যদর্শীরা জানিয়েছেন।
এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেল পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় বলে রফিকুল ইসলাম জানান।
