বিদ্যুৎস্পৃষ্টে আহত রংপুরের সাংসদ আশিকুর রহমান
রংপুরে ঈদের জামাতে বক্তব্য রাখার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকোষাধ্যক্ষ ও রংপুর- ৫ আসনের এই সদস্যকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, সকালে ঈদ জামাত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মাইক্রোফোনের তারে জড়িয়ে আশিকুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন।
ওই সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।
হাসপাতালের ডাক্তার আনিসুজ্জামান বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে আশিকুরের বাম পায়ের তলা ও ডান হাতের দুটো আঙুল পুড়ে গেছে।”
