২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

ফরিদপুর শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 04:01 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের ঝিলটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ।

নিহতরা হলেন, শহরের রথখোলা এলাকার বাসিন্দা কলেজ ছাত্র মো. আবীর (১৮) এবং ঝিলটুলীর স্কুল ছাত্র মো. রায়হান (১৭)।

ওসি নাজিমউদ্দিন আহমেদ জানান, ওই দুই ছাত্র একটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি রাজেন্দ্র কলেজের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাকা দেয়।

স্থানীয়রা তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

এদের একজন কলেজ ছাত্র এবং একজন স্কুল ছাত্র বলে জানালেও প্রতিষ্ঠানের নাম জানাতে পারেননি তিনি।