২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অস্ত্রসহ কাউন্সিলর গ্রেপ্তার

অস্ত্রসহ নাটোর পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 09:59 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার শহরের চৌকিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ সম্মেলনে জানান নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সোহাগ (৩৫) নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি জেলা যুবদলের সহ-সভাপতি।

তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দোনলা বন্দুক ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।