গোপালগঞ্জে জাল টাকাসহ নারী আটক
গোপালগঞ্জে ১০ হাজার টাকার জাল নোটসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের মোসলেম উদ্দিন প্লাজা থেকে এক হাজার টাকার ১০টি জাল নোটসহ তাকে আটক করা হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা।
আটক ফাতেমা বেগম (৩৫) যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া গ্রামের বজলুর রশীদের মেয়ে।
ওসি বলেন, ফাতেমা মোসলেম উদ্দিন প্লাজার দোকান থেকে খাবার কিনে একটি এক হাজার টাকার নোট দেন। দোকানি নোটটি জাল বলে জানালে তিনি আরেকটি নোট দেন, সেটিও জাল প্রমাণিত হলে ওই মার্কেটের ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তার কাছ থেকে এক হাজার টাকার ১০টি জাল নোট জব্দ করে।
ফাতেমা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত।ঈদ বাজারে জাল টাকাগুলো চালানোর চেষ্টা করছিল বলে ধারণা এ পুলিশ কর্মকর্তা।
