হত্যার পর পোড়ানো হল লাশ
দিনাজপুরে এক পান দোকানিকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
নিহত মোখলেছুর রহমান ধোলা (২৮) শহরের রামনগর এলাকার দুলু মিয়ার ছেলে। রামনগর বাজারের তার পান-সিগারেটের দোকান ছিল।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি এ একে এম খালেকুজ্জামান জানান, শনিবার সকালে রামনগরের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
“মোখলেছুরকে হত্যার পর পুড়িয়ে দেওয়ায় তার শরীর বিকৃত হয়ে গেছে।”
নিহতের বাবা দুলু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টায় দোকানে যাওয়ার জন্য বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মোখলেছ। সকালে তার লাশ পাওয়া যায়।
লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
