সেনবাগে দলবেঁধে ধর্ষণ: কিশোরীর বক্তব্য শুনল আদালত
নোয়াখালীর সেনবাগে দর্জি দোকানে আটকে রেখে ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর জবানবন্দি গ্রহণ করেছে আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির হিরু জানান, বুধবার বিকালে চার নম্বর আমলী আদালতের সিনিয়র বিচারিক হাকিম মো. সিরাজ উদ্দিন ইকবাল ২২ ধারায় মেয়েটির জবানবন্দি রেকর্ড করেন।
ছবি: প্রতীকী
পরদিন মেয়েটিকে উদ্ধারের পর তার মা বাদী হয়ে তিন জনকে আসামি করে একটি মামলা করেন।
তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হলেও আসামিদের এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানান এসআই হাবিব।
