২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ভ্যাটবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 08:19 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

রোববার বেলা ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর বন্দরবাজারে সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা।

ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমান চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট অন্যায্য ও অযৌক্তিক। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করেছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভের মধ্যে সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে না।

তবে ওই ভ্যাট সরকারকে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ব্যয়ই বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করে আন্দোলন অব্যাহত রয়েছে।    

একই দাবিতে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবারও সড়কে নেমে বিক্ষোভের ঘোষণা দিয়েছে তারা।