২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নছিমন-অটো সংঘর্ষে নিহত ২

গাজীপুরের শ্রীপুরে নছিমন ও অটোরিকশার সংঘর্ষের দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 12:57 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

রোববার উপজেলার লোহাই বাজার এলাকার আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সামনে জৈনা বাজার-কাওরাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের নিগুয়ারি গ্রামের আব্দুল আজিজের ছেলে মোখলেসুর রহমান (৪২) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে লিয়াকত আলী (২৭)।

মোখলেসুর রহমান বাংলাদেশ পেট্রোবাংলায় এবং লিয়াকত আলী শ্রীপুরের মুলাইদ এলাকা একটি গার্মেন্টে কাজ করতেন।

শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া জানান, কাওরাইদগামী মাছ ভর্তি নছিমনের সঙ্গে জৈনা বাজারগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিয়াকত আলী মারা যান। আহত হয় আরও চার জন।

“আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোখলেসুরের মৃত্যু হয়।”

এ ঘটনায় মোখলেসুরের ভাতিজা আব্দুল করিম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা করেছেন বলে জানান তিনি।