ফেনীতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
ফেনীতে অস্ত্র ও মাদকসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোজাম্মেল হোসেন।
আটক মহিউদ্দিন দিদার (৪০) উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
র্যাব কর্মকর্তা মোজাম্মেল বলেন, গোপন সংবাদ পেয়ে মহিউদ্দিনের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় একটি এলজি বন্দুক, দুইটি কার্তুজ, ছয়টি ছোরা ও মাদকসহ তাকে আটক করা হয়।
