২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে কলেজছাত্রী হত্যা মামলায় স্বামীসহ গ্রেপ্তার ২

শেরপুরে কলেজছাত্রী নুরানী আক্তার হিমু হত্যা মামলায় স্বামীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান শেরপুর সদর থানা ওসি মাজহারুল করিম।

গ্রেপ্তারকৃতরা হলেন হিমুর স্বামী শহরের মধ্যশেরী শিংপাড়া মহল্লার শাহেদুজ্জামান শাহেদ (২৭) ও তাদের পরিচিত আব্দুল জলিল (৩৫)।

ওসি বলেন, বুধবার রাতে শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকায় একটি মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় হিমুর লাশ।ওই সময় তার স্বামী শাহেদকে আটক করে পুলিশ।

ওই ঘটনায় রাতেই হিমুর মা বাদী হয়ে শাহেদসহ চার জনকে আসমি করে একটি হত্যা মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে পুলিশ।