২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা

দিনাজপুর শহরে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেছে বখাটে তরুণ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 07:51 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার শহরের ক্ষেত্রীপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কোতয়ালি থানার ওসি এ এ কে খালেকুজ্জামান।

এ ঘটনার পর বখাটে রকির (১৯) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর চাচা।

শহরের মুদিপাড়া এলাকার লাল মিয়ার ছেলে রকি।

ওই ছাত্রীর চাচা জানান, রকি অনেক দিন ধরে তার ভাতিজিকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করে আসছে। সর্বশেষ বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ক্ষেত্রীপাড়ায় রকি তার পথরোধ করে জাপটে ধরে এবং এক পর্যায়ে চড়-থাপড় মারে।

“এ সময় তার সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রকি পালিয়ে যায়।”

রকিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।