২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসের ধাক্কায় শিশু নিহত

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ওই শিশুর বাবা ও ভাইসহ চার জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 06:51 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক।

নিহত রায়হান (৬) উপজেলার গোয়ালবাথান এলাকার আমজাদ হোসেনের ছেলে।

আহত আমজাদ হোসেন (৩৫), তার ছেলে লিটন (৪), অটোরিকশার যাত্রী করিম (৩৫) এবং চালক রাশেদুল ইসলামকে (২৭) কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, কালিয়াকৈর বাজার থেকে অটোরিকশা করে আমজাদ হোসেন তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গোয়ালবাথান এলাকায় বাড়িতে যাচ্ছিলেন। খাড়াজোড়া এলাকায় কালিয়াকৈর-সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যূ হয়।